যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহের জন্ম জয়ন্তী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭ই আগস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহের জন্মদিন। প্রতি বছরই শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনটি উদযাপন করে আসছে প্রদেশ কংগ্রেস। এবারও তার ব্যতিক্রম নয়। এবছর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহের ১১৬ তম জন্মদিন। তাই বিগত দিনের মতো সোমবার সকালেও আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্ম জয়ন্তী। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেস ও দলের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব। উপস্থিত নেতৃত্ব প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শচীন্দ্র লাল সিংহ ছিলেন রাজ্যের জাতি উপজাতি সব অংশের মানুষের প্রিয় নেতা। তিনি শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রীই ছিলেন না, রাজ্যের আদিবাসীদের কাছে ছিলেন কাছের মানুষ। রাজ্যের আদিবাসীদের উন্নয়নে পরিকাঠামোগত উন্নয়নে একজন মুখ্যমন্ত্রী হিসেবে সারা দেশের মধ্যে এই রাজ্যকে তুলে ধরেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তার ছিল অশেষ অবদান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...