এ এম সির ৩৯৭ কোটির বাজেট প্রস্তাব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ২০২৩-২৪ অর্থবছর ব্যয় বরাদ্দের প্রস্তাব শুক্রবার নিগমের কাউন্সিল ভবনে বাজেট অধিবেশনে পেশ করেন মেয়র দীপক মজুমদার। এবারের বাজেটে ঘাটতিও দেখানো হয়েছে। আগামী ১০ ই আগস্ট আলোচনা শেষে তা গ্রহণ করা হবে। শহরবাসীর সার্বিক কল্যাণ এবং চাহিদাকে বিবেচনায় রেখে ২০২৩-২৪ অর্থবর্ষে আগরতলা পুর নিগমের ৩৯৭ কোটি টাকার ব্যয় বরাদ্দের বাজেট প্রস্তাব শুক্রবার অধিবেশনে পেশ করেন মেয়র দীপক মজুমদার।বাজেট প্রস্তাবে ঘাটতি দেখানো হয়েছে ৫৫ লক্ষ ২২ হাজার টাকা।  শুক্রবার পুর নিগমের কাউন্সিল ভবনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। আগামী ১০ আগস্ট কর্পোরেটদের আলোচনা শেষে এই প্রস্তাব গৃহীত হবে বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।  বাজেট প্রস্তাবে যে ৫৫ লক্ষ ২২ হাজার টাকা ঘাটতি দেখানো হয়েছে তা নিগমের বিভিন্ন নিজস্ব উৎস থেকে আয় বাড়িয়ে মেটানো হবে। মেয়র জানিয়েছেন নগরবাসীর সার্বিক স্বাচ্ছন্দ প্রদানের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবছর স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের কিংবা তাদের পরিবারকে নিগম ১০% টেক্স মওকুফ করবে বলে মেয়র ঘোষণা দিয়েছে।

Previous article
Next article

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...