ডেঙ্গুতে মৃত্যু ৬৫ বছরের এক ব্যক্তির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-

 

ডেঙ্গুতে সংক্রমিত হয়ে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুভাষ সরকার। বয়স ৬৫ বছর। বাড়ি সিপাহীজলা জেলার ধনপুরের শঙ্খমুড়া এলাকায়। আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই ব্যক্তির। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যক্তি মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা জেলায় নতুন করে আতঙ্ক সৃষ্টি।

 

প্রায় ২ সপ্তাহ যাবৎ সোনামুড়া মহকুমার ধনপুরে দাপট দেখাচ্ছে সংক্ৰমণ ব্যাধি ডেঙ্গু। এই ভয়াল জ্বরে আক্রান্ত বহু মানুষ। প্রথম অবস্থায় এই ডেঙ্গুর সংক্রমণের ঘটনা স্বীকার করছিল না স্বাস্থ্য দপ্তর। পরে যখন তা প্রকাশ্যে আসে ততক্ষনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুভাষ সরকার নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হল গতকাল গভীর রাতে। তার বাড়ি ধনপুরের সঙ্খমুড়ায়। মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন শরীরে জ্বর অনুভূত হওয়ায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলায় নিয়ে যাওয়া হয়। টি.এম.সি-তে নিয়ে গেলে হাসপাতালটির পরিষেবায় সন্তুষ্ট হতে না পেরে অবশেষে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। পরে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে এক প্রকার ডেঙ্গু সংক্রমণে এই প্রথম মৃত্যুর ঘটনাও এক আজ্ঞাত কারনে ধামাচাপা দিতে সচেষ্ট হয়েছিল স্বাস্থ্য দপ্তর। সাংবাদিকদের কাছে মহকুমার অন্তর্গত স্বাস্থ্য দপ্তরের কোন কর্তাই প্রথম অবস্থায় ঘটনার সত্যতা স্বীকার করেননি। পরে অবশ্য মহকুমা স্বাস্থ্য আধিকারিকের দ্বায়ীত্বে থাকা চিকিৎসক রাজেশ দাস জানিয়েছেন এন্টিজেন টেস্টে মৃত সুভাষ সরকারের ডেঙ্গু সংক্রমণের ঘটনা ধারা পড়েছিল। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সর্বত্রই নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এখন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...