গৃহ শিক্ষকের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে ছাত্রছাত্রীদের বেশী করে পাঠ্যবই পড়তে হবে : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গৃহ শিক্ষকের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে ছাত্রছাত্রীদের বেশী করে পাঠ্যবই পড়তে হবে। নিজে উদ্যোগী হয়ে জ্ঞান বৃদ্ধির প্রচেষ্টা করতে হবে। ভালভাবে বোঝার জন্য প্রয়োজনে একই বিষয় বার বার পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। আজ সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করে ছাত্র ছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাস পাল, বিধায়ক মনোজ কান্তি দেব, আমবাসা বিএসি’র চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই। ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী তাদের সমস্যাগুলি অনুধাবন করে সমাধানের কথা বলেন।

মুখ্যমন্ত্রী আলোচনায় বলেন, সরকার ধীরে ধীরে সকল বিদ্যালয়ের অগ্রগতি নিশ্চিত করছে। এরই অঙ্গ হিসেবে সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কেও বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। স্কুলটি সিবিএসই-তে উন্নীত হয়েছে। বিদ্যালয়গুলির এই উন্নয়নের ধারা চলতে থাকবে। কিন্তু সেইসঙ্গে ছাত্রছাত্রীদের আরও বেশী মনযোগী হয়ে লক্ষ্য নির্দিষ্ট করে পড়াশোনা করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী নতুন ভবনের প্রতিটি ঘর ঘুরে দেখেন। নবনির্মিত স্মার্ট ক্লাস পর্যবেক্ষণ করেন। প্রসঙ্গত সালেমা দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের নির্মাণে রুরবান মিশনে বায় হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৭৪ হাজার টাকা। গ্রাউন্ড ফ্লোরে আছে ২টি ক্লাস রুম, ১টি কিচেন রুম, ১টি ডাইনিং রুম। ফার্স্ট ফ্লোরে রয়েছে ৪টি ক্লাস রুম এবং স্মার্ট ক্লাসের পরিষেবা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...