গ্রাহকদের সুবিধার্থে খোলা হল এস বি আই এর ২৬২ তম এটিএম কাউন্টার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের সুবিধার্থে নতুন করে খুলল আরও একটি এটিএম কাউন্টার। যা রাজ্যে এস বি আই এর ২৬২ তম এটিএম কাউন্টার। আগরতলা রামনগর রোড নম্বর ৪ এর মাঝামাঝি এলাকায় তৈরি নতুন এই এটিএম কাউন্টারে বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই নতুন কাউন্টার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধন ছাড়াও উপস্থিত ছিলেন এস বি আই এর রিজিওনাল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা। কাউন্টারের উদ্বোধন করে এদিন মেয়র দীপক মজুমদার বলেন, এই নতুন এটিএম কাউন্টার এলাকার মানুষের দারুন উপকার হবে। বিশেষ করে যারা বিভিন্ন কারণে ব্যাংকের দরজায় সহজে যেতে পারেন না তাদের ক্ষেত্রে এই কাউন্টার মুখ্য ভূমিকা নেবে। এই রামনগর এলাকার নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি এটিএম কাউন্টারের। অবশেষে এসবিআই সেই দাবি পূরণ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...