নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে গাছ অত্যন্ত প্রয়োজনীয়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গাছের কোন বিকল্প নেই। তাই সমাজের সব অংশের মানুষের স্বার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রত্যেকেরই উচিত বৃক্ষরোপনের। আগরতলা অরবিন্দ সংঘের প্রতিষ্ঠা দিবসে ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ উৎসবে অংশ নিয়ে এই আহ্বান রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

 

আমরাই পারি গড়তে সবুজ ত্রিপুরা -এই বার্তা নিয়ে রাজধানী আগরতলার অরবিন্দ সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবসে ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় বৃক্ষরোপণ উৎসবের। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, কর্পোরেটর অলক রায় সহ আরো বিশিষ্ট জনেরা। অরবিন্দ সংঘ প্রতিনিয়তই নানা সমাজসেবামূলক কর্মসূচি সংঘটিত করে থাকে। এবার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করার জন্য ক্লাব কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে গাছ অত্যন্ত প্রয়োজনীয়। গাছের প্রয়োজন কতটুকু রয়েছে তা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে অনুভব করছেন। তাই প্রত্যেকেরই উচিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...