পঠন-পাঠন ছেড়ে রাস্তা অবরোধে নামলো ছাত্র-ছাত্রীরা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-  স্কুলের সামনে অস্বাভাবিক যানজটের কারণে প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হন ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকারা। দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আসলেও কোন সুফল নেই। তাই বাধ্য হয়েই এবার স্কুলের মধ্যে পঠন-পাঠন ছেড়ে সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধ করলেন ছাত্রছাত্রীরা। ঘটনা আগরতলা সখীচরণ বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন এলাকায়। ছাত্র-ছাত্রীদের রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। পরে আধিকারিকরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন ছাত্র-ছাত্রীরা।

 

রাজ্যের অন্যতম প্রধান বাজার হলো মহারাজগঞ্জ বাজার। এই বাজারের নেতাজি রোড এলাকায় যানজট একটা নিত্যদিনের সমস্যা। দীর্ঘদিন ধরেই এই যানজটের কারণে চরম নাজেহালের শিকার হন সাধারন মানুষ। সেখানে রয়েছে আবার একটি শিক্ষা প্রতিষ্ঠানও। সখীচরণ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারাও প্রতিদিন এই যানজটের শিকার। স্কুলের সামনে বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং করে রাখার ফলে স্কুলে প্রবেশ করতে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন হন ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। একই পরিস্থিতি তৈরি হয় স্কুল ছুটির পরেও। সরকারি নির্দেশিকা না থাকা সত্ত্বেও স্কুলের সামনে রাস্তায় যানবাহন পার্কিং করার ফলে প্রায় সময় দুর্ঘটনার ও শিকার হন ছাত্রছাত্রীরা। তাই দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা বারবার জানিয়ে আসলেও কোন সুফল নেই। তাই ছাত্রছাত্রীদের ধৈর্যের বাঁধ যেন চরম আকার ধারণ করে। তাদের অভিযোগ সমস্যা সমাধানে পৌর নিগম কিংবা ট্রাফিক দপ্তর নির্বিকার। তাদের ব্যর্থতার কারণেই যানবাহন মালিকেরা স্কুলের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখছেন। আর তাতে করে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা। তাই দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এবার রাস্তায় নামতে বাধ্য হলেন স্কুল পড়ুয়ারা। মঙ্গলবার স্কুলের পঠন-পাঠন ছেড়ে ছাত্রছাত্রীরা স্কুলসংলগ্ন রাস্তা অবরোধে সামিল হন। আর এই অবরোধের জেরে যানজট যেন আরও বেশি করে চরম আকার ধারণ করে। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। পরে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে আধিকারীকরা আলোচনা করে সহসাই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন পড়ুয়ারা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...