সৌদি আরব পর্যন্ত রেলপথ নির্মাণ করতে তৈরী ইসরায়েল

Date:

 

জনতার কলম ওয়েবডেস্ক :- সৌদি আরব পর্যন্ত রেলপথ নির্মাণ করতে তৈরী ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন এই রেললাইন সম্প্রসারণে দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলার খরচ করতে যাচ্ছে ইসরায়েল।মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে অগ্রসর হওয়ার জন্য গত সপ্তাহে শীর্ষ মার্কিন কর্মকর্তারা রিয়াদ সফর করেছেন।এর পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী সৌদি আরব পর্যন্ত রেলপথ সম্প্রসারণের ঘোষণা দিলেন। টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু ‘ওয়ান ইসরায়েল প্রকল্প’ সহ অবকাঠামোগত উদ্যোগের বিষয়ে কথা বলেন। নতুন রেলপথ সম্পর্কে তিনি জানান, এর মাধ্যমে দেশের ব্যবসায়িক এবং সরকারি কেন্দ্রগুলোতে দুই ঘণ্টা বা তারও কম সময়ের মধ্যে যাতায়াত করা যাবে।তিনি বলেছেন, “ভবিষ্যতে আমরা ইলাত থেকে আমাদের ভূমধ্যসাগরে রেলপথে কার্গো পরিবহন করতে সক্ষম হব এবং সৌদি আরব ও আরব উপদ্বীপের সাথে ইসরায়েলকে ট্রেনের মাধ্যমে সংযুক্ত করতেও সক্ষম হব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...