মনিপুরের ঘটনায় উদ্বিগ্ন নারী সমিতি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুরের ঘটনা নিয়ে এবার প্রতিবাদ কর্মসূচি পালন করলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সোমবার আগরতলার উত্তরগেটের সামনে প্রতিবাদে সামিল হয়েছে নারীরা। গণতান্ত্রিক নারী সমিতির অভিযোগ মনিপুরের ঘটনা সমগ্র মাতৃজাতির অপমান।মনিপুরের বিজেপি সরকার এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ বন্ধে কোন সুদৃঢ পদক্ষেপ গ্রহণ করছে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ বন্ধে টু শব্দটিও করছেনা। গত দুই মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। দুইজন উপজাতি মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে প্রকাশ্যে গণধর্ষণ করলেও সরকারের টনক লড়ছে না। এ ধরনের হিংসাত্মক ঘটনা বন্ধ করতে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করারও দাবি তুলেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি রাজধানীতে বিক্ষোভ সংগঠিত করার পাশাপাশি সারা রাজ্য বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানিয়েছেন নারী নেত্রীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...