বাদ্যযন্ত্র পোড়াল তালিবান

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আফগানিস্তানে সঙ্গীতচর্চা নিষিদ্ধ করেছে তালিবান। বাজেয়াপ্ত করা যাবতীয় বাদ্যযন্ত্র তাই রীতিমতো বহ্ন্যূত্‍সব করে পুড়িয়ে দিল প্রশাসন। সপ্তাহান্তে হেরাট প্রদেশে দাউদাউ করে জ্বলে গেল গিটার, হারমোনিয়াম, তবলা।শনিবারের এই বহ্ন্যূত্‍সবে কয়েক শো ডলার অর্থমূল্যের বাজনা পোড়ানো হয়েছে বলে খবর।মূলত শহরের বিভিন্ন বিয়েবাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলো। চারিত্রিক গুণের প্রসার এবং দোষ প্রতিরোধের জন্য আলাদা মন্ত্রকই খুলেছে তালিবান সরকার। কট্টর ধর্মীয় অনুশাসনের নিক্তি মেপে নির্ধারিত হচ্ছে দোষ-গুণের সংজ্ঞা। সেই হিসেবেই গানবাজনা পড়েছে দোষের কোঠায়। হেরাটে মন্ত্রকের প্রধান আজিজ আল-রহমান আল-মুহাজির বলেছেন, ”সঙ্গীত নৈতিক অবক্ষয় ঘটায়। যুবসমাজ উচ্ছন্নে যায়।” গত সপ্তাহে দেশ জুড়ে বন্ধ করা হয়েছিল বিউটি পার্লার।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...