রাখাল সিল্ড নক আউটের অনুশীলনে এগিয়ে চলো

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩-২৪ সালের রাখাল শিল্ড নক আউট ও চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে গত বারের শিল্ড চ্যাষ্পিয়ন এগিয়ে চলো সংঘ। দলের হেড কোচ সুজিত হালদার ও সহকারী কোচ কর্নেন্দু দেববর্মা দলের ফুটবলারদের অনুশীলন করাতে দেখা যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ইতিমধ্যে এগিয়ে চলো সংঘে মনিপুর,মিজোরাম ও কোলকাতা থেকে ৪ জন ফুটবলার এসে যোগ দিয়েছে। এক সাক্ষাৎকারে এগিয়ে চলো সংঘের সদস্য জানান , দ্বিমুকুট জয়ের লক্ষ্য নিয়েই এবছর দল গঠন করা হয়েছে। আগামি কিছু দিনের মধ্যে সম্পূর্ণ দল এগিয়ে চলো সংঘের শিবিরে এসে যোগ দেবেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...