চিনা দূতাবাসে রুশ সেনার হামলা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- চিনা দূতাবাসে কী করে রুশ সেনার হামলা হতে পারে তা নিয়ে তীব্র চাঞ্চল্য বিশ্বে। রুশ হামলায় ওই চিনা দূতাবাস ভবনের একাংশ ভেঙে পড়েছে। কোনওরকমে রক্ষা পান দূতাবাস কর্মীরা। এই ঘটনায় ইউক্রেনের ওডেসা বন্দর সংলগ্ন চিনা বাণিজ্যিক দূতাবাস ভবনটির ছবি দেখে স্তম্ভিত বিশ্ব। বিবিসির খবর, রাশিয়ান সেনার হামলায় চিনের এক দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউক্রেনে বিভিন্ন জায়গায় রুশ বাহিনী এই হামলা চালায়। দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। কৃষ্ণসাগর তীরে বিপুল খাদ্য শস্য নষ্ট করছে রুশ সেনা।রয়টার্স জানাচ্ছে, কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওডেসার এই চিনা কনস্যুলেটের ভাঙা জানালা দেখা যাচ্ছে। অন্য ভবনটির অন্য কোনও অংশে ক্ষতির চিহ্ন নেই। ইউক্রেন-রাশিয়া সংঘাতেরর শুরু থেকেই রাশিয়ার পক্ষ নিয়েছে চিন।রুশ হামলায় ইউক্রেনের চিনা দূতাবাস ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাত্‍ক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি বেজিং। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বন্দর নগরী ওডেসায় রুশ হামলা হয়েছে। সেখানে মজুত করা ছিল চিনের জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষিপণ্য। হামলায় সব ধ্বংস হয়ে গেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...