মণিপুরের নেক্কারজনক ঘটনার প্রতিবাদ নারী সমিতির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুরের ঘটনা সমগ্র মাতৃজাতির প্রতি চরম অপমান, সভ্যতার লজ্জা। এই ঘটনার প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল হয়ে পড়েছে তখন বসে নেই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য সদর বিভাগীয় কমিটি। দুইজন উপজাতি রমণীকে বিবস্ত্র করে রাস্তায় ঘুরিয়ে গণধর্ষণ করার মত নেককার জনক ঘটনাকে কোন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। তার প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য সদর বিভাগীয় কমিটি মুখে কালো কাপড় বেঁধে নিরব প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছে।প্রসঙ্গত বর্বরোচিত এই ঘটনার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...