সাংবাদিককে হুমকি দিল লেডি ডন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিন দুপুরে রাজধানীর সিটি সেন্টারে রক্তাক্ত যুবক। ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেয় লেডি ডন। খবর প্রকাশিত হলে রীতিমত দেখে নেওয়ার হুমকি দেয় ওই লেডি। রাজধানীর প্রাণকেন্দ্র সিটি সেন্টারে রক্তাক্ত এক যুবক। আবির দাস নামে ওই যুবক বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন। তবে কি কারনে আবিরকে রক্তাক্ত করল ,তার কিনারা করতে পারেনি পুলিশ। কে করল রক্তাক্ত তাও দেখতে পায়নি অন্ধ পুলিশ।প্রত্যক্ষদর্শীদের মতে দুই বন্ধুর মধ্যেই কোন একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরে মারপিট।খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ ও সাংবাদিকরা।চাঞ্চল্যকর ঘটনা হল চিত্র সাংবাদিকরা ছবি তুলতে গেলেই বাধা দেয় এক লেডিডন। রীতিমতো হুমকি দিয়ে বলে সাবধান খবর যেন না হয়। আসুন দেখব ওই মহিলার অঙ্গভঙ্গি ও ধমকের স্বর।এদিকে পুলিশ জানায়, শুভম নামে এক যুবক এই ঘটনা সংঘটিত করলেও পুলিশ আসার আগেই সে পালিয়ে গিয়েছে। তবে খুব শীঘ্রই পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হবে। দিন দুপুরে সিটি সেন্টারের মত গুরুত্বপূর্ণ স্থানে রক্তাক্তী ঘটনায় চক্ষু চরক গাছ হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের।রীতিমতো হইচই পড়ে যায় সিটি সেন্টার এলাকায়। প্রশ্ন উঠছে শহরের মোবাইল পুলিশের ভূমিকা নিয়ে। তীব্র গুঞ্জন এ ধরনের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কেন পুলিশি প্রহরা থাকে না। সাধারণ জনতা শহরের নিরাপত্তা নিয়ে পুলিশি তৎপরতার অভিযোগ তুলেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...