সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শনিবার জিবি বাজার পরিদর্শনে এক দোকান বন্ধ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শনিবার জিবি বাজার পরিদর্শণ করা হয় । বিভিন্ন গ্রসারি শপ, হোটেল রেস্টুরেন্ট এবং সবজি বাজারে অভিযান চালান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। অভিযান কালে নির্মলা স্টোর্স থেকে প্রচুর মেয়াদোত্তীর্ণ মশলা বাজেয়াপ্ত করা হয়। এদিকে দোকানের ডিসপ্লে বোর্ডে স্টক এবং দামও লেখা ছিল না। দোকানের মালিক মনোরঞ্জন দেবনাথ প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেননি। এই অবস্থায় সঙ্গে সঙ্গেই দোকানটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কাগজপত্র এবং হিসাবে গরমিল থাকায় সঞ্জয় দেবের দোকান সাময়িক কালের জন্য বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি একই অভিযোগ বাসনা ভান্ডার নামের দোকানটিও সাময়িক কালের জন্য বন্ধ করে দেওয়া হয়। গোটা অভিযান সম্পর্কে বিস্তারিত জানান সদর ফুড এসডিসি প্রদীপ কুমার ভোমিক। সদর মহকুমা শাসকের পক্ষ থেকে তিন জনকে নোটিশ দেওয়া হবে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান আধিকারিকরা। অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ,লিগাল মেট্রলজি রামপ্রসাদ চৌধুরী, মুখ্য খাদ্য পরিদর্শক শর্মিষ্ঠা দাস এবং দেবজ্যোতি চক্রবর্তী। এ ধরণের অভিযান জারী থাকবে বলে অধিকারী রা জানিয়েছেন।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...