জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়াম চলছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত মরশুমের সিনিয়র মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী শনিবার সকালে ময়দানে নামে আগরতলা চলমান সংঘ ও উদয়পুরের কিল্লা মর্নিং ক্লাব। দুই দলের এই ম্যাচে শক্তির বিচারে কিনলে অনেকটাই এগিয়ে। তাই এগিয়ে থেকেই এদিন কিল্লার মহিলা ফুটবলাররা প্রতিপক্ষ দুর্বল চলমান সংঘের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামে। নির্ধারিত সময় লড়াইয়ের শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ে কিল্লা। ম্যাচে কিল্লা ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে চলমান সংঘকে। কাজলতি রিয়াং এর হ্যাট্রিকের সাহায্যেই এদিন চলমানকে হারিয়ে জয় এর ধারাবাহিকতা অটুট রাখে কিল্লা। ম্যাচে কাজলতি ছাড়াও ১৯ মিনিটে প্রিয়া জমাতিয়া ও ৫০ মিনিটের সুমিতা জমাতিয়া জয়ী দলের পক্ষে বাকি দুটি গোল করে। দিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে মনোনীত হন ম্যাচে হ্যাটট্রিক করা কিল্লা মর্নিং ক্লাবের ফুটবলার কাজলতি রিয়াং।
জয়ের ধারাবাহিকতা অটুট রাখল কিল্লা মর্নিং ক্লাব
Date:
