Connect with us

Uncategorized

মৃতের পরিবারকে সরকারি চাকরির দাবি

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতির আক্রমণে মৃত সুজিত বর্ধনের পরিবারে একজনকে সরকারি চাকরির দাবি জানিয়েছে প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। প্রসঙ্গত গত রবিবার সন্ধ্যা রাতে কৃষ্ণপুর থেকে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে তেলিয়ামুড়া দশমীঘাট এলাকার বাসিন্দা সুজিত বর্ধন ঘটনাস্থলে প্রাণ হারায়। বৃহস্পতিবার প্রয়াত সুজিত বর্ধনের বাড়িতে যায় সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। শ্রী কর প্রয়াত সুজিত বর্ধনের স্ত্রী ও একমাত্র মেয়ের সঙ্গে কথা বলেন। পাশাপাশি প্রয়াত সুজিত বর্ধনের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। এ দিন শ্রী করের সাথে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য সুভাস নাথ, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত জমাতিয়া প্রমূখ ।