Connect with us

Uncategorized

মানিক সরকারের কাছে বিধানসভা শেখার পরামর্শ দিলেন অধ্যক্ষ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত বৈদ্যনাথ মজুমদার, নৃপেন চক্রবর্তী, অধুনা মানিক সরকার, তাদের কাছ থেকে বিধানসভায় কিভাবে কথা বলতে হয় সেটা শিখে আসার জন্য নতুন বিধায়কদের পরামর্শ দিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিধানসভার নিয়ম-কানুন না জানা সদ্য নির্বাচিত বিধায়কদের চিৎকার চেঁচামেচিতে পন্ডু হচ্ছে বিধানসভা অধিবেশন। যার ফলে তিতি বিরক্ত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নতুন সদস্যদের বিধানসভায় কি করে কথা বলতে হয় সেটা পূর্বতনদের কাছ থেকে শিখে আসার পরামর্শ দিয়েছেন।