অবৈধ নেশাসামগ্রীর উৎস সন্ধানের লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে গত ৩ বছরে ১০১ কোটি ৬৬ লক্ষ ৪২ হাজার ১১২ টাকার বেআইনী নেশাসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই সময়ে বেআইনী নেশাসামগ্রী ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত ২ হাজার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা লিখিত উত্তরে এই তথ্য জানান।
বিধায়ক কিশোর বর্মন এবং বিধায়ক সুদীপ রায় বর্মণের আনা প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জানান, অবৈধ নেশাসামগ্রীর উৎস সন্ধানের লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, কিছু গুরুত্বপূর্ণ এনডিপিএস মামলা তদন্তের জন্য ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চের অধীন সিঁটকে হস্তান্তর করা হয়েছে যাতে তদন্তের মাধ্যমে সংঘটিত অপরাধের নেটওয়ার্ক, অর্থদাতা, আন্ত:রাজ্য যোগসূত্র ইত্যাদি উদ্ঘাটন করে মূল অপরাধীকে চিহ্নিত করা হয়। আগরতলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র একটি শাখা স্থাপনের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি বলেন, গাঁজা গাছ ধ্বংসের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। একটি ফুল বডি স্ক্যানার কেনার জন্য প্রস্তাব বিবেচনাধীন আছে যাতে নেশাসামগ্রী বহনকারী গাড়ির স্ক্যান করে নেশা দ্রব্য সনাক্ত করা যায়। মুখ্যমন্ত্রী জানান, এনডিপিএস মামলার তদন্তকার্যের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরক্ষা বাহিনীর কর্মীদের নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেইনিং একাডেমিতে সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিয়মিত প্রয়াস কর্মসূচির মাধ্যমে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং জেলা পুলিশের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নেশাবিরোধী সচেতনতা প্রচারাভিযান চালানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরো জানান, রাজ্যের প্রত্যন্ত এলাকায়, ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলার কর্মসূচির মাধ্যমে নেশাদ্রব্য ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি সম্বন্ধে যুবক-যুবতীদের সচেতন করা হয়ে থাকে। নেশাসক্ত যুবক-যুবতীদের অভিভাবকরা যাতে তাদের ছেলেমেয়েদের নেশা মুক্তি কেন্দ্রে পাঠান তার জন্য উৎসাহিত করা হয়ে থাকে। এছাড়াও নেশাদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে পুলিশ এবং টিএসআর কর্তৃক সিভিক অ্যাকশান প্রোগ্রাম সংঘটিত করা হয়ে থাকে। পিআইটিএনডিপিএস আইনে গ্রেপ্তারকৃত অভিযুক্তরা যাতে কোর্টে সহজে জামিন পেতে পারে নিশ্চিত করতে নিয়মিত পর্যায়ে পাবলিক প্রেসিকিউটর এবং এডিশ্যানাল পাবলিক প্রোসিকিউটরদের সঙ্গে বৈঠক করা হয়। এনডিপিএস মামলায় জামিনপ্রাপ্ত সকল অভিযুক্তদের উপর কড়া নজর রাখা হচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...