উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের দুইজন কর্মীর বিরুদ্ধে উঠলো প্রতারণার অভিযোগ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা সেন্ট্রাল রোডস্থিত উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের দুইজন কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন একজন গ্রাহক। পেশায় ব্যবসায়ী, মেলা ঘরের জুমের ঢেপার বাসিন্দা নারায়ণ চন্দ্র দেবনাথ। সোমবার তিনি অভিযোগ করেছেন, তার ৮৫ লক্ষ টাকার সিসি একাউন্ট নিয়ে ঘোটালা করছে অভিযুক্তরা। বিষয়টি টের পাবার পর তিনি চেয়েছেন তার সিসি একাউন্ট ক্লোজ করতে। কিন্তু অভিযুক্ত ব্যাংক কর্মীরা তার কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ হিসেবে চাইছে এবং তালবাহানা করছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এ ব্যাপারে পশ্চিম থানায় তিনি একটি অভিযোগ জমা দিয়েছেন বলে জানান তিনি।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...