Connect with us

অপরাধ

প্রায় ৫০০ কেজি গাঁজা আটক করেছে পুলিশ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারও আমবাসা থানার পুলিশ আটক করেছে গাজা বোঝাই লড়ি। শনিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ আমবাসা বেতবাগান নাকা চেকিং পয়েন্টে আমবাসা থানার পুলিশ আটক করেছে একটি কন্টেইনার গাড়ি । গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ৩৬ প্যাকেটে ৪৯৮ কেজি গাঁজা উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার এবং আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা। ডিসিএম এর তত্ত্বাবধানে গাড়ি থেকে গাজার প্যাকেট গুলি উদ্ধার করে পুলিশ। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে নেশা বিরোধী অভিযানে দিন দিন তারা সাফল্য পাচ্ছেন এবং নেশা মুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে কাজ করে চলছেন।এদিন গাজা বোঝাই গাড়ির সাথে চালককেও আটক করে পুলিশ। ওসি জানান গাড়িটি আগরতলা বাইপাস থেকে গাঁজা বোঝাই করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল।