সেবা, সুশাসন গরিব কল্যানে সরোজ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজাদি কা অমৃত মহোৎসব এবং নয় বছরের সেবা, সুশাসন গরিব কল্যাণ কর্মসূচি উপলক্ষে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সেন্ট্রাল বিউরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলার উদ্যোগে গত ১৯, ২০, এবং ২১ জুন সিপাহীজলা জেলার বিশালগড় টাউন হলে আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে সরোজ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী দেশাত্মবোধক গান, নাটক, নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন আধিকারিক সুদীপ্ত কর।এছাড়াও ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সংগীত নাটক বিভাগের অনুমোদিত সরোজ সাংস্কৃতিক সংস্থার কর্ণধার তাপস আচার্য জানান, গোটা রাজ্য ব্যাপী সরোজ সাংস্কৃতিক সংস্থা ভারত সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির উপর এই জাতীয় অনুষ্ঠান সংঘটিত করে থাকে। বিশালগড়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি প্রেমী মানুষদের মন জয় করেছে সরোজ সাংস্কৃতিক সংস্থার শিল্পিবৃন্দ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...