রোমান স্ক্রিপ্ট এর দাবিতে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে রাজভবন অভিযান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রোমান স্ক্রিপ্ট এর দাবিতে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন বুধবার রাজভবন অভিযানে শামিল হয়। এদিন ছাত্র-ছাত্রীরা আগরতলা রাধানগর থেকে রেলি করে রাজভবন এর উদ্দেশ্যে রওনা দিলে সার্কিট হাউজ আসার পরে পুলিশ তাদের আটকে দেয়। এখান থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল রাজ্যপালের সাথে দেখা করতে যায়। টিএসএফ নেতৃবৃন্দের দাবি বহুকাল ধরে উপজাতিরা রোমান হরফে স্ক্রিপ্ট লিখে আসছে। কেননা বেশিরভাগ উপজাতিরা রোমান হরফে স্ক্রিপ্ট লিখতেই অভ্যস্ত। বাংলা কিংবা ইংরেজি হরফে স্ক্রিপ্ট লিখতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যার ফলে রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখার জন্য রাজ্য সরকারের অনুমোদন চাইছে জনজাতি অংশের শিক্ষিত মানুষ। যতদিন না পর্যন্ত জনজাতিদের দাবি পূরণ না করবে সরকার ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছে নেতৃবৃন্দ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...