কলেজে ভর্তির প্রথম দিনে উপচে পড়া ভিড়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নয়া শিক্ষানীতিতে চলতি শিক্ষাবর্ষে শুরু হয়ে গিয়েছে, কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া। প্রথম দিনে রাজধানীর উইমেন্স কলেজে ছাত্রীদের ভিড়ে রীতিমত তিল ধারণের জায়গা নেই | হিমশিম খাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। মাত্র ১৬০০ ছাত্রী এ বছর ভর্তি করানো হবে উইমেন্স কলেজে। তবে এবারের ভর্তিতে সাধারণ আর অনার্স বলে কোন কিছুই থাকলো না। প্রত্যেক ছাত্রী মেজর সাবজেক্টগুলোকে নিয়ে কলেজে ভর্তি হতে হবে ,সেখান থেকেই মেরিটের ভিত্তিতে অনার্সের সাবজেক্ট নির্বাচিত হবে। প্রসঙ্গত গত বছর কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু থাকলেও। এবছর নয়া শিক্ষা নীতি চালু হওয়ার ফলে কম সময়ে আর অনলাইন ভর্তি প্রক্রিয়া করা সম্ভব হয়নি। ফলে ছাত্রীরা সরাসরি কলেজ থেকে ফর্ম সংগ্রহ করে ২২ তারিখের মধ্যে জমা দিয়ে ভর্তি হতে পারবে। জানিয়েছেন উইমেন্স কলেজের অধ্যক্ষা ড : মনিদিপা দেববর্মা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...