চাকরিচ্যুতদের টার্মিনেশন ছিল অবৈধ! আদৌ কি সরকার তাদের চাকরিতে পুনর বহাল করবে ?

Date:

জনতার কল ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চাকুরিতে পুনর্বহাল হতে পারে ১০৩৩০ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকার। আবেদনপত্র জমা দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েছে শিক্ষা ভবনের সামনে।১০৩২৩ শিক্ষকদের চাকরিচ্যুত করাটা ছিল সম্পূর্ণ অবৈধ। গত ৩ মে ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই রায় ঘোষণা দিতেই নড়েচড়ে বসেছে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। প্রসঙ্গত ইতিমধ্যেই ১০,৩২৩ থেকে ৪ জন বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্তি পেয়েছে। বাকি শিক্ষকরা তাদের চাকরি কন্টিনিউ করতে মঙ্গলবার হাজির হয়েছে শিক্ষা দপ্তরের সামনে। চাকুরী কন্টিনিউ করার দাবিতে আবেদন পত্র জমা দিচ্ছে শিক্ষা অধিকর্তার কাছে। আবেদনপত্র জমা নিয়ে সকাল থেকেই শিক্ষা ভবনের সামনে শত শত শিক্ষক শিক্ষিকা এসে ভিড় জমিয়েছে। দীর্ঘ লাইন ধরে এক এক করে প্রত্যেকে নতুন করে আবেদনপত্র জমা দিচ্ছেন। চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের ভিড় সামলাতে এদিন শিক্ষা ভবনের সামনে মোতায়ন করতে হয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী। প্রশ্ন হচ্ছে আদৌ কি সরকার তাদের চাকরিতে পুনর বহাল করবে ? নাকি নিছকই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লোক দেখানো আবেদনপত্র জমা রাখছে। সেটা হয়তো সময়েই প্রকাশ পাবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...