দুর্ঘটনার বলি দুই উঠতি যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মর্মান্তিক যান দুর্ঘটনায় মারা গেল অল্প বয়সের ২ যুবক। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনা রবিবার রাতে চারিপাড়ার নিশ্চিন্তপুরের ভারত বাংলাদেশ রেল স্টেশনের সামনে। বাইক স্কুটির মুখোমুখি সংঘর্ষে মারা গেছে ২ চালক। তারা হল গাঙ্গাইল রোডের ২০ বছর বয়সি লিটন রায় এবং চারিপাড়ার ১৮ বছর বয়সি বিষু দাশ। পুলিশ দুজনকেই ঘটনাস্থলে মৃত অবস্থায় পায়। গুরুতর অবস্থায় উদ্ধার আরেক যুবককে জিবি হাসপাতালে পাঠানো হয়। তার নাম দীপঙ্কর চক্রবর্তী বয়স ১৪।জানা যায় চারিপাড়ার বিশু স্কুটি নিয়ে রেল স্টেশনে গিয়েছিল। অন্যদিক থেকে বাইকে করে যায় লিটন। বাইক এবং স্কুটির দ্রুতগতির মধ্যে সংঘর্ষে আরোহীসহ তিনজনেই পাকা রাস্তায় লুটিয়ে পড়ে। তাদের মাথা ফেটে যায়। আরও দুজন আহত এর চিকিৎসা চলছে হাসপাতালে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...