বেকারদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছে সরকার : টিঙ্কু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি চুরাইবাড়ি মাতা বিশ্বেশ্বরী সেবা আশ্রম ও লোকনাথ আশ্রমের উৎসবে যোগদান করেন মন্ত্রী।তাছাড়া এদিন কদমতলা ও কালাছড়া ব্লকের পৃথক পৃথক দুটি দুপকাঠি শলার ইন্ডাস্ট্রির পরিদর্শন করেছে টিংকু রায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায়, যুবকরা যাতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য আরও এগিয়ে নিয়ে যায় তার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। সরকার বেকাররা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে খুবই সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে। সরকারি সহায়তায় ইচ্ছে করলেই যে কোন বেকার যুবক-যুবতী নিজের পায়ে দাঁড়াতে পারে। তবেই ধীরে ধীরে কমে আসবে সরকারি চাকরির প্রতি মোহ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...