সঠিক পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৫ শে মে উদয়পুরের রাইয়া বাড়িতে বর্বররোচিতভাবে উচ্ছেদ হওয়া সাতটি মুসলিম পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ সুষ্ঠুপুনর্বাসন দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে চারটি বামপন্থী সংগঠন ত্রিপুরা পিপলস পার্টি, এস ইউসিআই, সি পি আই এম এল এবং গণমঞ্চ। রবিবার এক সাংবাদিক বৈঠকে সংগঠনগুলোর পক্ষে সুব্রত ভৌমিক জানান, রাইয়া বাড়ীর অন্যান্য মুসলিম পরিবারদেরও সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। পাশাপাশি রাজ্যের কোথাও কাউকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে প্রয়োজনে সারা রাজ্যে গণ আন্দোলন গড়ে তুলবে চারটি বামপন্থী সংগঠন। প্রসঙ্গত সংগঠনগুলির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছেও তাদের দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেওয়া হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...