CPIM দুষ্কৃতীকারীদের হামলায় নিহত বিজেপি কর্মী প্রয়াত তপন ভৌমিকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
নির্বাচন উত্তর সন্ত্রাসে নিহত বিজেপি কর্মী প্রয়াত তপন ভৌমিকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন নিহতের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। নিহতের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেব জানান মুখ্যমন্ত্রী ।উল্লেখ, গত দুই মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি দলের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়েছিল গোর্কাবস্তি এলাকায়। সেখানে একদল দুষ্কৃতকারী হামলা চালায় বিজেপির মিছিলে। সেই ঘটনায় তপন ভৌমিক সহ বহু বিজেপি কর্মী সমর্থক আহত হন।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে তপন ভৌমিক। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী।তিনি বলেন,আইন আইনের পথেই চলবে।কাউকে ছাড়া হবেনা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহস্থানীয় বিজেপি নেতৃবৃন্দ।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...