১৭ মাস ধরে পারিশ্রমিক না পেয়ে ডেপুটেশন শিশু সংরক্ষণাগারের কর্মী সহায়িকা দের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৭ মাস ধরে পারিশ্রমিক পাচ্ছে না শিশু সংরক্ষণাগারের কর্মী সহায়িকারা। অভিযোগ বিগত. ২১-২২ এবং ২২- ২৩ অর্থবর্ষের চলতি মাস পর্যন্ত মোট ১৭ মাস শিশুদের সামান্য জলখাবার ও কর্মী সহায়িকাদের পারিশ্রমিকের টাকা আটকে রয়েছে রাজ্য সরকারের সমাজ কল্যাণ পর্ষদের কাছে। প্রসঙ্গত কেন্দ্রীয় সমাজ কল্যাণ পর্ষদের অধীন রাজ্যে এই প্রকল্প রূপায়িত করে চলেছে সরকারের বাছাইকৃত কিছু এনজিও। এনজিও গুলির মাধ্যমে রাজ্য সমাজ কল্যাণ পর্ষদ সারা রাজ্যে মোট ১৭০ টি শিশু সংরক্ষণাগার খুলেছিল । বর্তমানে শিশুদের জলখাবার ও কর্মী সহায়িকাদের পারিশ্রমিকের টাকা এবং ঘর ভাড়ার টাকার অভাবে প্রায় ৪৫ টি শিশু সংরক্ষণাগার বন্ধ হয়ে গিয়েছে। বাকি ১২৫টি সেন্টারে বর্তমানে আড়াইশো কর্মী সহায়িকা কাজ করছে। অবিলম্বে তাদের বকেয়া না মিটিয়ে দিলে এগুলিও অন্তর্জলী যাত্রায় চলে যাবে। বুধবার পশ্চিম জেলা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা অধিকারে ডেপুটেশন প্রদান করেছে শিশু সংরক্ষণাগারের কর্মী সহায়িকারা ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...