৫৯ রানে রাজস্থানকে গুটিয়ে দিয়ে রাজকীয় জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- রবিবার জয়পুরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। এরপর আরসিবির হাল ধরেন সেই দুই চেনা তারকা ফ্যাফ ডু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। প্রতিটি ম্যাচের মতো এই ম্যাচেও তাঁদের দুরন্ত পারফরম্যান্সেই এগিয়ে যায় দল। এদিন ফের ব্যর্থ ব্যাঙ্গালোরের মিডল অর্ডার। লোমরোম (১) ও দীনেশ কার্তিক (০) ফিরলে বাকি কাজ সারেন অনুজ রাওয়াত (২৯*)।

এদিন ব্যাট হাতে ফ্যাফ-ম্যাক্সি জুটি যেমন ব্যাটে কামাল দেখান, তেমনই হাত ঘুরিয়ে চলতি আইপিএলের সবচেয়ে ভয়ংকর জুটি যশস্বী ও বাটলারকে ধরাশায়ী করে দেন পার্নেল ও সিরাজ। আর তাতেই প্রশস্ত হয়ে যায় জয়ের রাস্তা। তাঁদের ব্যর্থতার দিন দলের হাল সামলাতে পারেননি বাকি ব্যাটাররাও। শেষে হেটমায়ার চেষ্টা করলেও ততক্ষণে ম্যাচের ভবিষ্যত্‍ নিশ্চিত হয়ে গিয়েছে।

আইপিএলের ইতিহাসে এটা তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে এই আরসিবির বিরুদ্ধেই ৫৮ রানে অলআউট হয়েছিল রাজস্থান। আর এই হারের জেরেই শুরুতে ফর্মে থাকলেও প্লে অফের আশা কার্যত শেষই হয়ে গেল রাজস্থানের। উলটোদিকে, বিরাট ব্যবধানে জিতে পাঁচ নম্বরে উঠে এসে এখনও প্লে অফে পৌঁছনোর ক্ষীণ আশা জিইয়ে রাখল আরসিবির।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...