জলে ডুবে মৃত্যু আড়াই বছরের শিশুর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন উত্তর সোনাইছড়ি এলাকায়। সংবাদে প্রকাশ , মঙ্গলবার সকালে বাড়ির লোকদের অগোচরে অনুজ দাস নামের ঐ শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে লিচু কুড়াতে গিয়ে পুকুরে পড়ে যায়। এদিকে অনুজকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। এরপরেই পুকুরের কাছে আসার পর শিশুটির জেঠু সাধন দাস দেখতে পায় অনুজের দেহ পুকুরের জলে ভাসছে । সাথে সাথেই তারা শিশুটিকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুজকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেছে। ছোট্ট শিশুর মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর সুখের ছায়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...