Connect with us

Uncategorized

কংগ্রেস ভবনে বজরংয়ের বিক্ষোভ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে ভারত ভাঙ্গার মত উস্কানিমূলক বক্তব্য রাখছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খারগে। তারই প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্রভবনের সামনে হনুমান চল্লিশা পাঠ করেছে বজরং দলের সদস্যরা। এখান থেকে মিছিল করে গিয়ে পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ মিছিলে শামিল হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে কুশপুত্তলিকা দাহ করেছে।