আন্দোলনের পথে ক্ষেতমজুর ইউনিয়ন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএমের শাখা সংগঠন খেতমজুর ইউনিয়ন নিজেদের শক্তি বৃদ্ধিতে ও সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা নিতে এক বর্ধিত সভার আয়োজন করেছেন। মূলত ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলনে কি কি বিষয় আলোচিত হয়েছে এবং কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই বিষয়গুলির উপর রিপোর্টিং পেশ করার জন্যই রবিবার এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের সম্পাদক শ্যামল দে। এ দিনের সভায় রিপোর্টিং পেশ করেন প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা। উপস্থিত ছিলেন খেতমজুর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির অন্যান্য সদস্যরাও। ইউনিয়নের রাজ্য সম্পাদক জানান, আগামী দিনে কৃষক ও শ্রমজীবী অংশের মানুষের আর্থিক বিভিন্ন দিক নিয়ে আন্দোলন কর্মসূচি সংগঠিত করার রুপরেখা তৈরি করা হবে এই বর্ধিত সভা থেকে।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...