জনগণের অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনে সমস্যা সমাধানে আধিকারিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আজও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা জনগণ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার কাছে তাদের সমস্যা, অভাব ও অভিযোগের কথা তুলে ধরেন। তাদের কথা শুনে মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় সাক্ষাৎ প্রার্থীরা সন্তোষ
প্রকাশ করেন। খোয়াইয়ের কল্যাণপুরের পশ্চিম ঘিলাতলির ১৬ বছরের দেবজিৎ দেবনাথ দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিল। কৃষিজীবী দুলাল দেবনাথ তাঁর ছেলে দেবজিংকে নিয়ে আজ মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে আসেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা দুলালবাবু ও দেবজিৎ এর সাথে কথা বলেন। গোমতী জেলার আর কে পুরের রাজনগরের বাসিন্দা মাম্পি মজুমদার (দাস) ও আগরতলার আখাউড়া রোডের বিমল সাহাও এসেছিলেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তারাও কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে। মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পেরে সকলেই খুশী।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মাম্পি মজুমদার (দাস), বিমল সাহা সহ অন্যান্য সাক্ষাৎ প্রার্থীদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনে তৎক্ষণাৎ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ জনগণও মুখ্যমন্ত্রীর কাছে তাদের সমস্যা জানাতে পেরে এবং কোন কোন ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান পেয়ে আপ্লুত। মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসু সহ প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...