তথ্য দপ্তরের কাজে ক্ষিপ্ত বিধায়ক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর বিশালগড় মহকুমা কার্যালয়ের আমলা আধিকারিক এর কার্যকলাপে প্রচন্ড ক্ষিপ্ত হয়েছেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। সম্প্রতি একটি অনুষ্ঠান উপলক্ষে বিশালগড় শহরের রাস্তার ডিভাইসে মুখ্যমন্ত্রীর ছবি সমেত বেশ কিছু ফ্লেক্স বোর্ড লাগিয়েছিল তথ্য সংস্কৃতি দপ্তর। বুধবার একটি অনুষ্ঠানে যাওয়ার সময় হঠাৎই বিধায়কের চোখে পড়ে মুখ্যমন্ত্রীর ছবি সমেত ফ্লেক্স বোর্ড গুলি মাটিতে দুমড়ে মুচড়ে পড়ে লুটিপুটি খাচ্ছে। এই দৃশ্য চোখে পড়তেই সঙ্গে সঙ্গে বিধায়ক গাড়ি থামিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরে কর্মীদের ফোন করেন এবং ফ্লেক্স বোর্ড গুলিকে নিজে লোক দিয়ে তুলে এনে অন্যত্র রেখেছেন। বিধায়কের এই কাণ্ডে উপস্থিত প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...