গ্রাম পঞ্চায়েতগুলিকে স্বনির্ভর হয়ে উঠতে হবে : কৃষিমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনকল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি বাস্তবায়নে সাফল্যের
জন্য মোহনপুরে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়েছে। আজ মোহনপুর ব্লকভিত্তিক এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাগৃহে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প বাস্তবায়নের জন্য সিমনা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত উন্নয়ন তহবিল ১০০ শতাংশ ব্যয় করার জন্য যুগুভাবে মোহিনীপুর ও কলকলিয়া গ্রাম পঞ্চায়েত, পঞ্চদশ অর্থকমিশনে উন্নয়নমূলক কাজের জন্য কলকলিয়া গ্রাম পঞ্চায়েত, এমজিএন রেগায় শ্রমদিবস সৃষ্টিতে ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন অতিথিগণ। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেন, তৃণমূল স্তরে জনপ্রতিনিধি ও কর্মচারীদের রাজ্যের গ্রামীণ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি রূপায়ণে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রাম পঞ্চায়েতগুলিকে স্বনির্ভর হয়ে উঠতে হবে। কৃষিমন্ত্রী ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে স্বনির্ভর হওয়ার জন্য নিজস্ব আয় বৃদ্ধির পরামর্শ দেন। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ৫ হাজার করে গাছ লাগানোর পাশাপাশি গ্রামকে স্বচ্ছ রাখার জন্য সমবেত প্রচেষ্টা নেওয়ার জন্য আহ্বান করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, মোহনপুরের ঐরান চৌমুহনিতে আগামী ৬ মাসের মধ্যে একটি পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। এদিনের অনুষ্ঠানে মোহনপুর ব্লক ও পঞ্চায়েতে কর্মরত কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কাজের জন্য শংসাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার প্রমুখ। এরপর মোহনপুর পুরপরিষদের কনফারেন্স হলে কৃষিমন্ত্রী রতনলাল নাথকে পুরপরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সময় উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মোহনপুর মহকুমার মহকুমা শাসক মেঘা জৈন প্রমুখ।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...