Connect with us

Uncategorized

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লেফুঙ্গা থানাধীন কালিবাজার এলাকায় পাওনা ১০ হাজার টাকা চাইতে গিয়ে গৌতম পাল এবং তার দুই ছেলের হাতে রক্তাক্ত হল এক সিমেন্ট ব্যবসায়ী । সংবাদে প্রকাশ , কয়েক মাস আগে গৌতম পাল নামে এক ব্যক্তি সিমেন্ট ব্যবসায়ী রাকেশ কুমার দাস এর কাছ থেকে দশ হাজার টাকার সিমেন্ট বাকি নিয়েছিল। দীর্ঘদিন অতিক্রম হওয়ার পর সেই দশ হাজার টাকা দেননি গৌতম পাল । অবশেষে সোমবার ব্যবসায়ী রাকেশ কুমার দাস সেই ১০ হাজার টাকা গৌতম পালের কাছে চেয়েছে। আর তাতেই উত্তেজিত হয়ে পড়ে গৌতম পাল সহ তার দুই ছেলে। বাপ-বেটা তিনজন মিলে ব্যবসায়ী রাকেশ কুমার দাসের দোকানে এসে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে তাকে। পরে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে এসে রক্তাক্ত রাকেশ কুমার দাসকে জিবি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে।