আমার কাছে ‘মন কি বাত’ ঈশ্বররূপী সাধারণ মানুষের চরণে প্রসাদের থালার মতো : প্রধানমন্ত্রী

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ১০০তম পর্বের ‘মন কি বাত’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বললেন, ‘মন কি বাত শুধু আমার কাছে কর্মসূচি নয়, আমার কাছে আস্থা, পূজা আর ব্রত। মন কি বাত আমার কাছে আধ্যাত্মিক যাত্রা হয়ে দাঁড়িয়েছে।যে দেশের কয়েক কোটি মানুষ অনাহার আর অর্ধাহারে দিন কাটান, সেই দেশে প্রধানমন্ত্রীর সাধ পূরণে ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্ব উদযাপনে কোষাগার থেকে থলি উপুড় করে কোটি-কোটি টাকা খরচ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে মোদির কথা শোনাতে কোমর কষে ঝাঁপিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা। কেন্দ্রের গোটা প্রশাসনকে তো বটেই, বিজেপি শাসিত রাজ্য সরকারের প্রশাসনকেও মাঠে নামানো হয়েছে বলে বিরোধীরা সরব হয়েছেন। যদিও সেই সমালোচনাকে পাত্তাই দেয়নি কেন্দ্রের শাসকদল।এদিন ‘মন কি বাত’ এর ১০০ পর্বে কথা বলতে গিয়ে নিজের সরকারের কাজকর্মের প্রচারের ঢাক বেশ জোরেই বাজিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে বার বার আবেগপ্রবণ হয়ে পড়েছেন মোদি। তাঁর কথায়, ‘স্বচ্ছ অভিযান থেকে স্বাধীনতার অমৃত মহ্যোত্‍সব সফলে ‘মন কি বাত’ বিশেষ ভূমিকা রেখেছে। আমার কাছে ‘মন কি বাত’ ঈশ্বররূপী সাধারণ মানুষের চরণে প্রসাদের থালার মতো। অনেকবার কথা বলতে গিয়ে আমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে দ্বিতীয়বার রেকর্ড করতে হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...