ইউক্রেনে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এর আগেও গিয়েছিলেন। আবারও অধিকৃত ইউক্রেনে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিদর্শন করলেন যুদ্ধরত রাশিয়ান সেনা সদর দফতর। হেলিকপ্টারে করেই রাশিয়া থেকে তিনি অধিকৃত ইউক্রেনে যান।মঙ্গলবার ভোরে অধিকৃত ইউক্রেনে গিয়ে তিনি পরিদর্শন করেন দক্ষিণ খেরসন অঞ্চলের রাশিয়ান সেনাবাহিনীর কম্যান্ড পোস্ট।সামরিক কর্তাদের সঙ্গে দেখা করে কথাও বলেন তিনি। জানা গিয়েছে, তিনি কথা বলেছেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। এরপরেই তিনি যান পূর্ব লুহানস্ক অঞ্চলের রাশিয়ান ন্যাশন্যাল গার্ডের সদর দফতর। দু’ই দফতরে গিয়েই তিনি শুভেচ্ছা জানান অর্থোডক্স ইস্টারের। এর আগে গত ১৮ মার্চ রাশিয়া অধিকৃত ইউক্রেনের মারিউপোলেও গিয়েছিলেন পুতিন। সেবারেও হেলিকপ্টারে করে ইউক্রেনে গিয়েছিলেন তিনি। তারপরে গাড়িতে করে সমস্ত এলাকা পরিদর্শন করেছিলেন তিনি। কথা বলেছিলেন স্থানীয়দের সঙ্গেও। দু’বারের সফরেই তিনি ছিলেন অনেকটাই ধীর ও গম্ভীর। অত্যন্ত প্রয়োজনে সামান্য কথা বলেছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...