বিজেপি কিষাণ মোর্চার সদর শহর জেলা কমিটির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবছর দেশজুড়ে নানা সামাজিক কর্মসূচি সংঘটিত করছে নেতাকর্মীরা। দলের হাই কমান্ডের নির্দেশে সেবাহী সপ্তাহ নামে গৃহীত কর্মসূচি চলছে রাজ্যেও। প্রদেশ বিজেপির আহবানে সাড়া দিয়ে বিভিন্ন গণসংগঠন প্রায় প্রতিদিন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত করে চলেছে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি। রবিবার সরকারি ছুটির দিন তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে এলাকার। বিজেপি কিষাণ মোর্চার সদর শহর জেলা কমিটির উদ্যোগে এদিন মহারাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কিষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা, বিজেপি বড়দোয়ালী মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ প্রচুর সংখ্যক কার্যকর্তা। সাফাই অভিযানের পাশাপাশি এদের সংগঠনের কার্যকর্তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে বিতরণ করলেন ফল মিষ্টিও।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...