মনু ব্লকে ৭ হাজার ৭০ জন সামাজিক ভাতা পাচ্ছেন, খুশি সর্বস্তরে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনু ব্লকে ৭ হাজার ৭০ জন সামাজিক ভাতা পাচ্ছেন লংতরাইভ্যালী মহকুমার মনু আইসিডিএস প্রোজেক্টের আওতাধীন মনু ব্লকের ৭ হাজার ৭০ জন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে ভাতা পাচ্ছেন। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে ৩ হাজার ৩২০ জন এবং রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে ৩ হাজার ৭৫০ জন বিভিন্ন ভাতা পাচ্ছেন। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের ধলাই জেলা কার্যালয়ের আধিকারিক শঙ্খশুভ্র সেন এই সংবাদ জানান। তিনি জানান, এই প্রকল্পে এই মহকুমার ছামনু আইসিডিএস প্রোজেক্টের আওতাধীন ছামনু ব্লকে ৪ হাজার ৪৯৮ জন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে ভাতা পাচ্ছেন। এরমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে ২ হাজার ৩৫৪ জন এবং রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে ২ হাজার ১৪৪ জন বিভিন্ন ভাতা পাচ্ছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...