ভয়াবহ কম্পন অনুভূত হল দিল্লি, উত্তর প্রদেশ সহ দেশের একাধিক জায়গায়

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ভুমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ আশপাশের বেশ কিছু এলাকা। মঙ্গলবার রাত সওয়া ১০টা নাগাদ দেশের রাজধানী শহর এবং আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ভূমিকম্পের উত্‍সস্থল আফগানিস্তানের উত্তর-পশ্চিমাংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭ হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান এবং চিনের শিনজিয়াংয়েও জোরাল ভূমিকম্প হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...