বন দিবস সচেতনতায় সাইকেল র‍্যালি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি বছরই ২১ মার্চ দিনটি বিশ্ব বন দিবস হিসাবে উদযাপন হয়ে আসছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও দিবসটি সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। মঙ্গলবার সকালে বিশ্ব বন দিবস উপলক্ষে রাজ্য সরকারের বনদপ্তর ও বায়ু ডাইভারসিটি বোর্ডের যৌথ উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক বাইসাইকেল র‍্যালি। শহরতলী শালবাগানস্থিত অক্সিজেন পার্ক থেকে এদিনের এই বাইসাইকেল র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কে এসে সমাপ্ত হয়। সকালে সবুজ পতাকা নেড়ে সচেতনতামূলক এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। এতে উপস্থিত ছিলেন বনদপ্তরের পিসিসিএফ কে শেট্টি সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...