আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ইতিমধ্যেই একদিনের বিশ্বকাপ ক্রিকেটের জন্য তোর জোর প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। এরই মাঝে চলতি বছরেই ফের আয়ারল্যান্ড সফরে যেতে পারে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দলের এই সফরকে স্বাগত জানিয়েছেন আয়ারল্যান্ড দলের মুখ্য কর্তা।এ বছরের শেষেই ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে আরও বেশি প্রস্তুতির সুযোগ রোহিত শর্মাদের সামনে।আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছেন তাঁরা। তাঁদের মুখ্য কর্তা ওয়ারেন ডিউট্রম লিখেছেন, ‘এই নিয়ে টানা দ্বিতীয় বছর আয়ারল্যান্ডে আসতে চলেছে ভারত। এই সফর বাস্তবায়িত করার জন্য বিসিসিআইকে ধন্যবাদ।’ জানা গিয়েছে, অগস্টের ১৮ থেকে ২৩ তারিখ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...