কর্নাটককে উন্নয়ন দিয়ে ভরিয়ে দিলেন মোদী

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বেঙ্গালুরু-মাইসুর এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সময় আজ কংগ্রেসকে একহাত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কংগ্রেস যখন তাঁর কবর খনন করার চেষ্টা করছে, তখন তিনি এক্সপ্রেসওয়ে তৈরি করেছিলেন।আজ তিনি বলেন, ‘কংগ্রেস মর্যাদাপূর্ণ এই এক্সপ্রেসওয়ের কৃতিত্ব চুরি করার চেষ্টা করছে, আমি তখন এই কাজে ব্যস্ত ছিলাম।’ সঙ্গেই তিনি বলেন, এই কাজ আগামী বিধানসভা নির্বাচনে যথেস্ট প্রভাব ফেলবে।
সম্প্রতি বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া দাবি করেছেন, এই এক্সপ্রেসওয়ে তৈরির কৃতিত্ব কংগ্রেসের হওয়া উচিত। তবে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে, কংগ্রেসকে কটাক্ষ করা ছাড়াও একগুচ্ছ উন্নয়নের কথা বলেছেন মোদি। বেঙ্গালুরু মাইসুর এক্সপ্রেসওয়ে তৈরিতে দুই শহরের মধ্যে যাতায়াতের সময় অর্ধেক হবে। এছাড়াও কর্ণাটকে প্রায় ১৬,০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তিস্থাপন করেন মোদি। তিনি বলেন এই সব প্রকল্প রাজ্যের সমৃদ্ধি এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। আজ এক্সপ্রেসওয়ে উদ্বোধনের আগে রোড শো করেন মোদি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...