পথ দুর্ঘটনায় মৃত্যু এক তরুণ যুবকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজয় উৎসব থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা গ্রস্থ হয়ে এবার মৃত্যু হল এক তরুণ যুবকের। মৃত যুবকের নাম আলমগীর হোসেন। বয়স ২৪ বছর। ঘটনা তেলিয়ামুড়া মহারানী এলাকায়। জানা যায়, শনিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানী এলাকায় বিজয় মিছিল থেকে অটো গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় মহারানী এলাকায় একটি ১২ চাকার লরি এবং অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরতর আহত হন অটোতে থাকা আলমগীর মিয়া নামে ২৪ বছরের এক যুবক। এই দুর্ঘটনার বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা আহত যুবকের অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে। আহত যুবক আলমগীরকে জিবি হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যুর কুলে ঢলে পড়ে। পরে তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তার মা-বাবা সহ আত্মীয় পরিজনরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...