নাশকতার আগুনে ক্ষতিগ্রস্ত বহু পরিবার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজনৈতিক প্রতিহিংসায় আগুনে পুড়ে ছাই বিলোনিয়ায় বসত ঘর সহ নয়টি দোকান।ক্ষয়ক্ষতির পরিমাণ 22 লক্ষ টাকা হবে বলে জানা যায়। নাশকতার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি সহ নয়টি দোকান । ঘটনা সোমবার গভীর রাতে বিলোনিয়া শহরের এক নং টিলা প্রভাতী মার্কেট সংলগ্ন এলাকায় । আগুনে পুড়ে ছাই পরীক্ষার্থীর বই সহ ঘরের সমগ্র জিনিসপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ ২২ লক্ষ টাকারও বেশি হবে বলে জানান বাড়ির মালিক তমাল কান্তি বনিক। এছাড়ও ব্যবসায়ী এবং ভাড়াটিয়াদের আরো কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় এই অগ্নিকাণ্ডে। ঘরের মধ্যে পুড়িয়ে মারার উদ্দ্যেশে দরজায় তালা ঝুলিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরকম জঘন্যতম ঘটনায় আতঙ্কের পাশাপাশি , নিন্দায় সরব হয়েছে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সব রাজনৈতিক দলের নেতৃত্ব। তবে কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই নাশকতামুলক ভাবে আগুন লাগানো হয়েছে ।এইদিকে সর্বশান্ত বাড়ির মালিক তমাল কান্তি বনিক সরকারের কাছে সাহায্যের আবেদন জানান। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া কেন্দ্রের বিজেপির বিজিত প্রার্থী তথা ৩৫ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্ব এবং কার্যকর্তারা । ক্ষতিগ্ৰস্ত পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়ার পর,প্রশাসনের সাথে কথা বলেন যাতে দ্রুত তদন্ত করে ক্ষতিগ্ৰস্ত পরিবারের যথাযথ সাহায্যের ব্যাবস্থা করেন সেই আবেদন জানান বিজিত প্রার্থী গৌতম সরকার।এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহকুমা শাসক রতন ভৌমিক। সবকিছু খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য এবং ঘটনার প্রকৃত তদন্ত করে রহস্য উদঘাটনের আশ্বাস দেন মহকুমা শাসক। পাশাপাশি শান্তির পরিবেশ বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানান মহাকুমা শাসক সহ বিজেপি দলের বিজিত প্রার্থী গৌতম সরকার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...