কং- সিপিএমের বোমা বিস্ফোরণ বিজেপি কর্মীর বাড়িতে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় করইমুড়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরন করেছে দুষ্কৃতিকারীরা ।ঘটনার বিবরনের জানা যায় গতকাল গভীর রাতে বিশালগড় থানাধীন করইমুড়া এলাকায় বিজেপি কর্মী দিলীপ বণিকের বাড়িতে দুষ্কৃতিকারীরা বোমা বিস্ফোরণ ঘটায়। বোমার আওয়াজ শুনে চিৎকার চেঁচামেচি শুরু করে পরিবারের সদস্যরা। এদিকে এই খবর পেয়ে ছুটে আসে আশেপাশের লোকজন।পরবর্তী সময়ে সোমবার সকালে দিলীপ বণিকের পরিবারের সদস্যরা দ্বারস্থ হন সংবাদ মাধ্যমের।আক্রান্ত পরিবার জানিয়েছেন সিপিআইএম এবং কংগ্রেসের দুষ্কৃতিকারীরা বিজেপি কর্মী দিলীপ বণিকের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় , তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন পরিবারের লোকজন ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...