দুষ্কৃতিকারীদের তাণ্ডবে সাধারণ মানুষ আতঙ্কে দিন যাপন করছে : পার্থ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর থেকেই কিছু দুষ্কৃতিকারী রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকাতেই লাগাতোর হিংসাত্মক কাজকর্ম চলে আসছে। আর এই হিংসার আগুনে পুড়ছেন রাজনৈতিক দলগুলির সাধারণ কর্মীরা। রাজ্যের আকাশ বাতাস সর্বত্র যেন এখন সন্ত্রাসের আতঙ্ক। বিশেষ করে বিরোধীরা। রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্র গুলির মতো বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতেও লাগাতর সন্ত্রাস চালিয়ে আসছে একাংশ দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারীদের তাণ্ডবে সাধারণ মানুষ আতঙ্কে দিন যাপন করছে। এবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এমনটাই অভিযোগ করলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের পরাজিত বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার। শনিবার নিজের বাড়িতেই আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী সরকার অভিযোগ করে বলেন, দুষ্কৃতিকারীদের আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না পরিবারের শিশু মহিলা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত। দলের অনেক কর্মীরা বাড়ি ছাড়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...